ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অপব্যবহার হয়েছে: সালাহউদ্দিন আহমেদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৭:১৩:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪২ বার পঠিত
রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অপব্যবহার হয়েছে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে এবং উপর্যুপরি ক্ষমা প্রদর্শনের মাধ্যমে হত্যাযজ্ঞে উৎসাহ দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, বিএনপি নীতিগতভাবে একমত যে, ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া উচিত এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে।
 
সালাহউদ্দিন আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের অনুমতির বিষয়টি আলোচনায় এসেছে, যা একটি ভালো অগ্রগতি।
 
হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে স্থাপনের প্রস্তাবের ব্যাপারে তিনি বলেন, বিএনপি একমত হলেও এটি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেই বাস্তবায়ন করতে হবে। তাতে জনগণ আরও সেবা পাবে।
 
তিনি জানান, “জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি। এখানে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি নয়, জাতীয় স্বার্থে ঐকমত্য কমিশনে আলোচনা হচ্ছে। সর্বোচ্চ সহযোগিতা কে করছে, তা জনগণই বিবেচনা করবে।”
 
তিনি দ্রুত জাতীয় সনদ প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, “বিএনপি চায় জাতীয় সনদ দ্রুত প্রণীত হোক।”

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।