ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লাদাখে সীমান্তের কাছে ভারতের নতুন বিমানঘাঁটি চালু, চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শক্তি বাড়াল দিল্লি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫৮:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
লাদাখে সীমান্তের কাছে ভারতের নতুন বিমানঘাঁটি চালু, চীনের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই শক্তি বাড়াল দিল্লি ছবি: সংগৃহীত
ভারত–চীন সীমান্তে উত্তেজনা ধীরে ধীরে কমতে থাকলেও কৌশলগত প্রস্তুতি জোরদারের অংশ হিসেবে লাদাখে নতুন একটি উচ্চতল বিমানঘাঁটির কার্যক্রম শুরু করেছে ভারত। ‘মুধ-নিওমা’ নামে এই ঘাঁটিটি চীনা সীমান্তরেখা থেকে মাত্র প্রায় ২৩ কিলোমিটার দূরে অবস্থিত বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। সামরিক সক্ষমতা বাড়াতে নির্মিত এই সুবিধা অঞ্চলে ভারতের দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতাকে নতুন মাত্রা দেবে।
 
১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এ ঘাঁটির নির্মাণকাজ সম্পন্ন করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। ২০২৩ সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ মিলিয়ন ডলার। কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটিতে ১.৭ মাইল দীর্ঘ রানওয়ে, নতুন হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার, ক্র্যাশ বে এবং আবাসিক সুবিধা তৈরি করা হয়েছে। বড় পরিবহন বিমান থেকে আধুনিক যুদ্ধবিমান—সব ধরনের অপারেশনের জন্যই এটি প্রস্তুত করা হয়েছে।
 
লাদাখ সীমান্তে ২০২০ সালে রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। পরে দীর্ঘ আলোচনার পর ২০২৪ সাল থেকে সম্পর্ক কিছুটা উষ্ণ হতে শুরু করে। সেই বছরের ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বৈঠকের পর সীমান্ত টহল বিষয়ে একটি চুক্তিও হয়।
 
সম্পর্ক স্বাভাবিক করতে ভারত গত জুলাইয়ে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনরায় চালু করে। এরপর আগস্টে মোদি ২০১৮ সালের পর প্রথমবারের মতো চীন সফর করেন এবং তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে যোগ দেন। চলতি বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলও আবার শুরু হয়েছে, যা কোভিড–১৯ মহামারির কারণে ২০২০ সালে বন্ধ হয়ে গিয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।