ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

চরমপন্থী বসতিবাসীদের নিয়ন্ত্রণে ইলেকট্রনিক ব্রেসলেটের প্রস্তাব ইসরাইলি শিন বেট প্রধানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:২৩:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:২৩:০৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
চরমপন্থী বসতিবাসীদের নিয়ন্ত্রণে ইলেকট্রনিক ব্রেসলেটের প্রস্তাব ইসরাইলি শিন বেট প্রধানের ছবি: সংগৃহীত
ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা ঠেকাতে চরমপন্থী বসতিবাসীদের ওপর ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহার করার প্রস্তাব করেছেন, যা কোনো বিচারিক গ্রেপ্তার ছাড়াই নজরদারি সম্ভব করবে।
শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনথের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ডেভিড জিনি প্রশাসনিক গ্রেপ্তার ছাড়াই ‘ইলেকট্রনিক হ্যান্ডকাফ’ ব্যবহার করে চরমপন্থী বসতিবাসীদের ওপর নজরদারি চালানোর বিশেষ প্রস্তাব দিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ কোনো ব্যবস্থা নেননি বলেই রিপোর্টে উল্লেখ রয়েছে।
 
যুক্তরাষ্ট্র বাড়ছে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পশ্চিম তীরে এই সহিংসতা অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গাজা-সংক্রান্ত যুদ্ধবিরতি চুক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
 
ফিলিস্তিনি সরকারের ওয়াল ও বসতি প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে অবৈধ বসতিবাসীরা পশ্চিম তীরে ৭,১৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত ও ৩৩টি সম্প্রদায় উচ্ছেদ হয়েছে। একই সময়ে, বসতিবাসী ও ইসরাইলি সেনার যৌথ হামলায় অন্তত ১,০৭২ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০,৭০০ জন আহত হয়েছেন।
 
গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে) একটি ঐতিহাসিক মতামত প্রকাশ করে, যেখানে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের সব বসতি খালি করতে ইসরায়েলকে আহ্বান জানানো হয়, যদিও তা বাস্তবায়ন হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।