ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১০, ৯ শিশু সহ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১১-২০২৫ ১১:৩৭:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ০৬:৫২:২৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১০, ৯ শিশু সহ সংগৃহীত ছবি
 

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৯ শিশু রয়েছে। সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশে একটি বাড়িতে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
 

তালেবান সরকারের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, খোস্তের গোরবুজ জেলায় ওয়ালিয়াত খান নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ি লক্ষ্য করে বোমা হামলা হয়। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, ধ্বংসস্তূপের নিচে নিহতদের বেশিরভাগই শিশু—যাদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে। নিহতদের সঙ্গে এক নারীও ছিলেন।
 

এ ছাড়া কুনার ও পাকতিকা প্রদেশে আরও কয়েকটি পৃথক বিমান হামলার ঘটনার কথা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে বলে জানিয়েছে স্থানীয় পর্যবেক্ষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।