ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠি পর্যালোচনায় ভারতের নিশ্চিতকরণ ইংরেজি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১১-২০২৫ ১১:১২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১১-২০২৫ ১১:১২:৪৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
হাসিনাকে ফেরাতে বাংলাদেশের চিঠি পর্যালোচনায় ভারতের নিশ্চিতকরণ  ইংরেজি ছবি সংগৃহীত

বাংলাদেশের পক্ষ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো আনুষ্ঠানিক চিঠি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অনুরোধটি বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
 

জয়সওয়াল বলেন, ভারত ইতোমধ্যে ঢাকা থেকে পাঠানো অনুরোধপত্র পেয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের জনগণের প্রতি নয়াদিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি জানান যে, ভারত এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখবে।
 

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের ভিত্তিতে জুলাইয়ের হত্যাযজ্ঞে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে বাংলাদেশ সরকার দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেয়।
 

রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ২১ নভেম্বর ভারতের উদ্দেশে চিঠিটি পাঠানো হয়েছে এবং তা সরাসরি দিল্লিতে পৌঁছেছে। তিনি বলেন, আইসিটি রায় সংযুক্ত করে আনুষ্ঠানিকভাবে দুই দিন আগেই অনুরোধ পাঠানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।