ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান: প্রেসিডেন্ট এমবালোসহ শীর্ষ নেতাদের আটক, সীমান্ত বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ১০:২৮:৪৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬২ বার পঠিত
গিনি-বিসাউয়ে সামরিক অভ্যুত্থান: প্রেসিডেন্ট এমবালোসহ শীর্ষ নেতাদের আটক, সীমান্ত বন্ধ ছবি সংগৃহীত

গিনি–বিসাউয়ে সেনাবাহিনী ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে পদচ্যুত করেছে—এমন তথ্য নিশ্চিত হয়েছে দেশটির সরকারি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। সামরিক নেতৃত্ব শুধু রাষ্ট্রপ্রধানকেই অপসারণ করেনি; তারা চলমান নির্বাচন কার্যক্রম স্থগিত, সীমান্ত বন্ধ এবং দেশজুড়ে কারফিউ জারির ঘোষণাও দিয়েছে।

সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এক ভিডিওবার্তায় অভ্যুত্থানের ঘোষণা দেন। এরপর প্রেসিডেন্ট, তার প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াস, সাবেক প্রধানমন্ত্রী ডোমিঙ্গোস পেরেইরা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বটশে কান্ডেকে আটক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়। সেনাপ্রধান জেনারেল বিআগে না এনটান এবং তার ডেপুটি মামাদু টুরেকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার আগে রাজধানীর নির্বাচন কমিশন কার্যালয়, প্রেসিডেন্টের বাসভবন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা যায়। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রথম দফা ভোটের ফল ঘোষণা হওয়ার কথা ছিল বৃহস্পতিবার। তবে কয়েকদিন আগে সংবিধানবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেফতারের পর থেকে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পর্যবেক্ষকদের ধারণা, সেই টানাপড়েনই শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।