ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
১২ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার (৭ জুলাই) ১২টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ জুলাই) সাংবাদিকদের তিনি জানান, ইতোমধ্যে এসব শুল্ক সংক্রান্ত চিঠিতে তিনি স্বাক্ষর করেছেন এবং সেগুলো সোমবার সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হবে।
 
তিনি বলেন, ‘আমি কিছু চিঠি সই করেছি। সোমবার তা পাঠানো হবে, সম্ভবত ১২টি দেশে। প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন হারে শুল্ক আরোপের প্রস্তাব থাকছে।’
 
তবে ঠিক কোন দেশগুলো এই শুল্কের আওতায় আসবে তা স্পষ্ট করেননি ট্রাম্প। হোয়াইট হাউস থেকেও বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
 
চলতি বছরের এপ্রিলেই ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর ১০ শতাংশ ভিত্তিক শুল্ক আরোপের ঘোষণা দেন, যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানানো হয়। তখন আলোচনার সুযোগ দিতে বাড়তি শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছিল, যার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই।
 
ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, কিছু ক্ষেত্রে শুল্ক হার ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এবং নতুন শুল্ক হার কার্যকর হবে ১ আগস্ট থেকে। বাণিজ্য আলোচনার ধীরগতিতে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘চিঠি পাঠানোই ভালো। আলোচনা অনেক সময়সাপেক্ষ ও জটিল।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-1

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।