ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভেনেজুয়েলা উপকূলে মার্কিন হামলায় বিশেষ তদন্ত কমিশন: ট্রাম্পের নির্দেশের তথ্য যাচাই করবে ন্যাশনাল অ্যাসেম্বলি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ০২:০৭:১২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ভেনেজুয়েলা উপকূলে মার্কিন হামলায় বিশেষ তদন্ত কমিশন: ট্রাম্পের নির্দেশের তথ্য যাচাই করবে ন্যাশনাল অ্যাসেম্বলি ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার উপকূল এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে তথাকথিত 'মাদক পাচারকারী নৌযান'-এ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো হামলার ঘটনা তদন্তে একটি বিশেষ কমিশন গঠন করতে যাচ্ছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় পরিষদ। পার্লামেন্টটির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ রোববার (৩০ নভেম্বর) এই ঘোষণা দেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে রদ্রিগেজ বলেন, তাদের এই ব্যাপক ও নিবিড় তদন্তের মাধ্যমে 'ওয়াশিংটন পোস্ট'-এর একটি প্রতিবেদনের তথ্য যাচাই করে দেখা হবে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সেপ্টেম্বরে এক হামলায় একটি নৌকায় থাকা সকলকে হত্যার নির্দেশ দিয়েছিলেন এবং বেঁচে যাওয়া দুজনকে হত্যায় পরে দ্বিতীয় দফা হামলাও চালানো হয়।
 
রদ্রিগেজ বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেন যে, এই তদন্তে ভেনেজুয়েলার কৌঁসুলির কার্যালয়ও যুক্ত হবে।
 
যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার আশপাশের ক্যারিবীয় অঞ্চলে কথিত মাদক পাচারকারী নৌযানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এবং সেখানে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। ওয়াশিংটন অভিযোগ করছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর সরকারের সঙ্গে মাদক পাচারকারীদের যোগসাজশ আছে।
তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, মাদক পাচারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যুক্তরাষ্ট্রের ভান মাত্র; তাদের মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নেওয়া এবং এজন্যই তারা ভেনেজুয়েলায় সরকার বদলাতে চায়।
 
শনিবার প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশসীমা ‘পুরোপুরি বন্ধ’ বলেই সবার ধরে নেওয়া উচিত। যদিও তিনি বিস্তারিত ব্যাখ্যা করেননি, তবে অনেকে একে ভেনেজুয়েলার ওপর আসন্ন মার্কিন হামলার ইঙ্গিত বলে মনে করছেন।
ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের এই মন্তব্যকে তাদের সার্বভৌমত্বের ওপর একটি 'ঔপনিবেশিক হুমকি' হিসেবে আখ্যা দিয়েছে। ন্যাশনাল অ্যাসেম্বলির এই তদন্ত কমিশন দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।