ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্পের দূত

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৭:৩৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৭:৩৯:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৩ বার পঠিত
ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্পের দূত ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। এতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা নিয়ে হোয়াইট হাউসের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। 


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও উইটকফের বৈঠকটি মস্কোর স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের পর হওয়ার কথা। বিবিসি জানিয়েছে, এই বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের মেয়ে জামাই জ্যারেড কুশনারও উপস্থিত থাকতে পারেন। তিনি ইউক্রেনে পরিকল্পনার খসড়া তৈরির সঙ্গে সংশ্লিষ্ট।

এর আগে ফ্লোরিয়ায় শান্তি পরিকল্পনার ওপর দুই দিনের সম্মেলন হয়। এতে অংশ নেন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রস্তাবের কিছু বিষয়ে বিতর্ক থাকলেও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এটি নিয়ে বেশ আত্মবিশ্বাসী। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয় প্রশাসন খুবই আশাবাদী।’


আলোচনাকে গঠনমূলক বললেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় মিত্রদের কাছে থেকে সমর্থন চাইছেন। তাদের আশঙ্কা, কিয়েভ ও ইউরোপের মতামত ছাড়াই তৈরি করা যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনাটি কার্যত মস্কোর দাবিরই প্রতিনিধিত্ব করছে।


তবে ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরভ বলেছেন, সম্প্রতি ফ্লোরিডায় হওয়া আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে। যদিও কিছু ‘চ্যালেঞ্জিং’ বিষয় আছে। সেগুলোর ওপর আরও কাজ করা দরকার। 


প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে আয়ারল্যান্ডে গেছেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি ফ্লোরিডা আলোচনার বিষয়ে উমেরভের কাছে থেকে ব্রিফিং নেবেন। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিশেল মার্টিন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ইউক্রেনের জনগণ যখন তাদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় লড়াই করছে, তখন তাদের প্রতি সমর্থন অটল আছে।’


রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের সাড়ে তিন বছরের বেশি সময় পর, যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এর তথ্য বিশ্লেষণ করেছে এএফপি। তাতে দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বরের পর কেবল গত মাসেই রুশ সেনারা  ইউক্রেনে তাদের সবচেয়ে বড় অগ্রগতি অর্জন করেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।