ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন বাংলাদেশি লেখক জাফর ফিরোজ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১২:৪৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১২:৪৪:১৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬১ বার পঠিত
মালয়েশিয়ার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন বাংলাদেশি লেখক জাফর ফিরোজ

মালয়েশিয়ার জাতীয় সাহিত্য অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশি নির্মাতা, লেখক ও সংগঠক জাফর ফিরোজ। তার বহুল আলোচিত উপন্যাস ‘দ্য ফোরকড রোড’ এ বছরের ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড ২০২৫-এর সমসাময়িক বিভাগে পুরস্কার লাভ করেছে, যা দুই দেশের সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে নতুন দৃষ্টিকোণ থেকে উপস্থাপনের জন্য বিশেষভাবে প্রশংসিত।
 

বুধবার (৩ ডিসেম্বর) সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেতিয়া সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের স্বাক্ষরিত সার্টিফিকেট ও ট্রফি জাফর ফিরোজের হাতে তুলে দেওয়া হয়। জুরি প্যানেলের চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস তান সেরি দাতুক সেরি ড. ইব্রাহিম শাহ আবু শাহ তার হাতে এই সম্মাননা হস্তান্তর করেন, যেখানে স্থানীয় ও প্রবাসী লেখক-সাংবাদিক এবং সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সমসাময়িক ক্যাটাগরিতে পুরস্কৃত ‘দ্য ফোরকড রোড’ উপন্যাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েন, দ্বন্দ্ব এবং পরিবর্তনের বৈচিত্র্যময় চিত্র ফুটে উঠেছে। আবরার ফাহাদ হত্যাকাণ্ড, নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীদের ভূমিকা, রাজনৈতিক হত্যা ও গুম, বৈষম্যবিরোধী বিভিন্ন আন্দোলনসহ সাম্প্রতিক সময়ের একাধিক আলোচিত বাস্তব ঘটনা কাহিনির বুননে স্থান পেয়েছে। বিশেষভাবে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে নিরাপত্তাহীনতা বৃদ্ধি পাওয়ায় মালয়েশিয়া সরকার কর্তৃক নিজ দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনার ঘটনাও উপন্যাসটিতে বাস্তবতা ও কল্পনার সৃজনশীল সংমিশ্রণে তুলে ধরা হয়েছে।
 

বইটিতে মালয়েশিয়ায় পড়তে আসা বিদেশি শিক্ষার্থীদের নানা ধরনের সংকট, অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক জটিলতাও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়েছে। ২০১৯ সালের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে উপন্যাসটির লেখালেখি শুরু হয় এবং ২০২৪ সালের ৫ আগস্ট এটি সম্পন্ন হয়; দীর্ঘ এই সময়ের বাস্তব অভিজ্ঞতা, গবেষণা, পর্যবেক্ষণ ও কল্পনার মেলবন্ধন বইটিকে সমালোচক ও পাঠকমহলে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। বর্তমানে উপন্যাসটি আন্তর্জাতিক পাঠকদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনেও উন্মুক্ত রয়েছে।
 

‘দ্য ফোরকড রোড’-এর কেন্দ্রীয় চরিত্র রাইয়ান, মালয়েশিয়ায় উচ্চশিক্ষায়তন এক বিদেশি শিক্ষার্থী, যার স্থিতিশীল জীবন হঠাৎ এক ফোনকলের পর সম্পূর্ণভাবে বদলে যায়। বাবার হত্যার সংবাদ, মায়ের অসুস্থতা, পরিবারের আর্থিক টানাপোড়েন এবং অনিশ্চিত ভবিষ্যতের চাপের মধ্যে তার বহুদিনের স্বপ্নের প্রকল্প ভেঙে পড়ে। জীবন ও ক্যারিয়ারের এক সংকটময় চৌরাস্তার মুখে দাঁড়িয়ে রাইয়ান দোটানায় পড়ে—সে কি দেশে ফিরে সবকিছুর মোকাবিলা করবে, নাকি পড়াশোনা শেষ করে নতুন পথ খুঁজবে; মানুষের প্রতিটি সিদ্ধান্ত কত গভীর প্রভাব ফেলতে পারে, উপন্যাসটি সেই মৌলিক প্রশ্ন নতুনভাবে পাঠকের সামনে হাজির করে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।