ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

'মানসিকভাবে অস্থির' সেনাপ্রধান মন্তব্যের জের: সামরিক বাহিনীর কঠোর সমালোচনার মুখে কারাবন্দী ইমরান খান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ০৩:৩৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ০৩:৩৭:৫১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৯ বার পঠিত
'মানসিকভাবে অস্থির' সেনাপ্রধান মন্তব্যের জের: সামরিক বাহিনীর কঠোর সমালোচনার মুখে কারাবন্দী ইমরান খান ছবি: সংগৃহীত
কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান কর্তৃক পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে 'মানসিকভাবে অস্থির' আখ্যা দেওয়ার পর তাঁর কড়া সমালোচনা করেছে দেশটির সামরিক বাহিনী। শুক্রবার (৬ ডিসেম্বর) এক টেলিভিশন ব্রিফিংয়ে সেনা মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ইমরান খানকে 'মানসিকভাবে অসুস্থ' ও 'আত্মকেন্দ্রিক' বলে অভিহিত করেছেন। সামরিক বাহিনী অভিযোগ করেছে যে, ইমরান খান পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন ও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।

এনডিটিভি জানিয়েছে, সেনা মুখপাত্র লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ব্রিফিংয়ে সরাসরি ইমরানের নাম উচ্চারণ না করলেও তাঁর আক্রমণ ছিল পিটিআই প্রধানকে লক্ষ্য করে। চৌধুরী অভিযোগ করেন, যেসব ব্যক্তিরা জেলখানার ভেতরে থাকা ইমরানের সঙ্গে দেখা করেছেন, তাদেরকে 'সেনাবাহিনীর বিরুদ্ধে বিষ ছড়াতে ব্যবহার করা হয়েছে'। এই মন্তব্যটি আসে ইমরানের এক বোন তাঁর সঙ্গে দেখা করার পর, যিনি সাক্ষাৎ শেষে বলেছিলেন যে তাঁর ভাই সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ওপর ক্ষিপ্ত।
এর আগের দিনই ইমরানের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মুনিরকে 'মানসিকভাবে অস্থির ব্যক্তি' আখ্যা দেওয়া হয় এবং অভিযোগ করা হয় যে, তিনি 'সংবিধান ও পাকিস্তানে আইনের শাসনকে পুরোপুরি ধসিয়ে দিচ্ছেন'। পোস্টে ইমরান অভিযোগ করেন, মুনিরের নির্দেশে জাল অভিযোগে তাঁকে ও তাঁর স্ত্রীকে জেলে বন্দি করে রাখা হয়েছে এবং তাঁর ওপর মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে।
 
সেনা মুখপাত্র শুক্রবারের ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একাধিক এক্স পোস্ট তুলে ধরে বলেন, গণমাধ্যম একজন 'মানসিকভাবে অসুস্থ ব্যক্তির আবোল তাবোল কথাকে' গুরুত্ব দিচ্ছে। তিনি মুনিরের বিরুদ্ধে ইমরানের আনা সব অভিযোগকে 'ভিত্তিহীন' বলেও উড়িয়ে দেন।
 
ইমরানের মুখপাত্র জুলফিকার বুখারি সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলনকে 'আবেগের বিস্ফোরণ' এবং ইমরান খান ও তাঁর দলকে ভয় দেখাতে, দমন-পীড়নকে ন্যায্য প্রমাণ করতে এবং নির্জন কারাবাসে থাকা ইমরানের ওপর মানসিক নির্যাতন বাড়ানোর চেষ্টা হিসেবে অভিহিত করেছেন। বুখারি আরও জানান, "ভবিষ্যতে আর তার (ইমরান) সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে না বলে এরইমধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।"
 
লেফটেনেন্ট জেনারেল চৌধুরী অভিযোগ করেছেন, ইমরান সামরিক বাহিনীর বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা করছেন এবং বলেন, “আমরা কাউকেই পাকিস্তানের সামরিক বাহিনী ও এর জনগণের মধ্যে ফাটল সৃষ্টির সুযোগ দেবো না।” তিনি ২০২৩ সালের ৯ মে সামরিক স্থাপনায় হামলার ঘটনায় ইমরানের সম্পৃক্ততার অভিযোগ পুনর্ব্যক্ত করেন, যদিও পিটিআই প্রধান তা অস্বীকার করেছেন। চৌধুরী আরও স্পষ্ট করেন যে, ইমরান খানের দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না, তা বেসামরিক সরকারের এখতিয়ার।
২০২৩ সালে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর থেকে জেলে থাকা ৭৩ বছর বয়সী পিটিআই প্রধানকে বর্তমানে আরও বেশ কয়েকটি মামলায় লড়তে হচ্ছে।
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।