ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ জয়ে মেসির ভূমিকা, তিন বছরের প্রতীক্ষার অবসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০৩:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:৪৩:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৭ বার পঠিত
ইন্টার মায়ামির প্রথম এমএলএস কাপ জয়ে মেসির ভূমিকা, তিন বছরের প্রতীক্ষার অবসান সংগৃহীত

ইন্টার মায়ামির জার্সিতে শেষ পর্যন্ত বড় সাফল্যের স্বাদ পেলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে তিন বছরের পথচলায় এটাই তার প্রথম এমএলএস কাপ জয়। ভ্যানকুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে ক্লাবটিকে প্রথমবারের মতো লিগ শিরোপা এনে দেয় ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি। ফাইনালে গোল না করলেও দুইটি অ্যাসিস্ট দিয়ে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন অধিনায়ক।
 

মেসি ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবলে পা রাখেন। ২০২০ সালে যাত্রা শুরু করা ইন্টার মায়ামির জন্য এ অর্জন ঐতিহাসিক, আর মেসির ব্যক্তিগত ক্যারিয়ারে এটি ৪৮তম ট্রফি। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে ৩৮ বছর বয়সী তারকা জানান, এমএলএসে আসার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই এই অর্জনের অপেক্ষায় ছিলেন তিনি। দলের দীর্ঘ মৌসুমের কঠোর পরিশ্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই শিরোপা পুরো দলের প্রাপ্য।
 

মায়ামি ম্যাচের শুরুতেই ৮ মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায়। বিরতির পর ৬০ মিনিটে সমতায় ফেরে ভ্যানকুভার। তবে এরপর খেলায় গতি ফেরান মেসি। ৭১ মিনিটে তার নিখুঁত পাস থেকে লিড এনে দেন রদ্রিগো ডি পল। যোগ করা সময়ের ছয় মিনিটে মেসির আরেকটি অ্যাসিস্টে স্কোর করেন তাদেও আলেন্দে, যা নিশ্চিত করে ৩–১ ব্যবধানের জয়।
 

মেসির নিষ্ঠা ও পরিশ্রমে মুগ্ধ ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, সাম্প্রতিক ম্যাচগুলোতে মেসির প্রচেষ্টা দেখিয়েছে এই শিরোপা তার কাছে কতটা তাৎপর্যপূর্ণ ছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ফাইনালে ভাগ্যও দলের পাশে ছিল—বিশেষ করে প্রথমার্ধে প্রতিপক্ষের দুটি শট পোস্টে বাধা পাওয়াকে তিনি সৌভাগ্য হিসেবে দেখছেন।
 

এই ম্যাচকে ঘিরেই পেশাদার ফুটবল থেকে বিদায় নেন মেসির দীর্ঘদিনের সতীর্থ জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস। শিরোপা জয়ে বন্ধুদের বিদায় জানাতে পারায় আবেগী হয়ে ওঠেন মেসি। তিনি বলেন, দুজনই নিজেদের প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম, আর শিরোপা হাতে বিদায় নেওয়া তাদের জন্য বিশেষ এক মুহূর্ত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।