ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে : তারেক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ১২:০৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৭:১২:১১ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে : তারেক তারেক জিয়ার মন্তব্য
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ ও গোষ্ঠীর তরফে ইদানীং বিভিন্ন জায়গায় কিংবা সোশ্যাল মিডিয়ায় বলতে শোনা যায় ‘অমুককে দেখলাম (ক্ষমতায়), তমুককে দেখলাম, এবার অমুককে দেখুন’। এই যাদের কথা বলা হচ্ছে ‘তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে’। গতকাল রোববার বিকালে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের সমাপনীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান ‘সামনের দিনগুলো ভালো নয়, অনেক কঠিন সময় অপেক্ষা করছে’ বলেও মন্তব্য করেন। এমন প্রেক্ষাপটে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। খবর বিডিনিউজের।
 
কোনো দল বা কারও নাম না নিয়ে ‘অমুককে দেখলাম‘, ‘এবার অমুককে দেখুন’ প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠী ইদানীং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় বলে যে, অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবারও অমুককে দেখুন। যাদের কথা বলে অমুককে দেখুন। তাদেরকে তো দেশের মানুষ একাত্তর সালে দেখেছে। ১৯৭১ সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কীভাবে লক্ষ মানুষকে হত্যা করেছে। ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য; এই যাদেরকে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদেরকে। তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা–বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদেরকে মনে রাখতে হবে।’
 
তারেক রহমান বলেন, আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে। এখন আমি যতটুকু বুঝি, অনেক মুরুব্বি ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি আছেন ধর্মীয় বিষয়। আমি একজন সাধারণ নরমাল একজন মুসলমান হিসেবে আমি যতটুকু বুঝি, যা আমার না। আমি যদি তা দেবার কথা বলি। অর্থাৎ যেটি আমার না সেটির কমিটমেন্ট যদি করি তাহলে আমি তার সাথে পাল্লা দেখছি। অর্থাৎ দোজখ–বেহেশত দুনিয়ার সবকিছুর মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে। সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরিক। এটি হচ্ছে শিরিকের পর্যায়ে পড়ে।
 
তিনি বলেন, তোমাদেরকে (ছাত্রদলের নেতাকর্মীদের) ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা এইসব কথা বলে তারা শিরিক করছে। আপনি যদি তাদের কথা শুনেন আপনিও শিরিকের পর্যায়ে পড়ে যাবেন।
 
যার অধিকার একমাত্র আল্লাহ তালার সেটি একমাত্র আল্লাহর অধিকার। কে কোথায় যাবে? কার ইহকালে কী হবে, পরকালে কী হবে তার অধিকার একমাত্র ডিসাইড করার অধিকার একমাত্র আল্লাহর। কাজেই যারা এসব কথা বলে তারা ঈমানে শিরিক করছে। একজন মুসলমান হিসেবে আমি সেটাই বুঝি। এই কথাগুলো তোমাদেরকে পৌঁছে দিতে হবে। রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এ আয়োজনে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। সকালে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।