ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হাদিকে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:৩৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৪৪:০৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
হাদিকে গুলির ঘটনায় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম ছবি সংগৃহীত

ডাকসু ভিপি সাদিক কায়েম প্রশ্ন তুলেছেন, “স্বাধীন বাংলাদেশের মাটিতে কীভাবে আমার ভাইকে গুলি করা হলো?” হাদির ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে তিনি ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন।

তিনি বলেন, হাদির ওপর হামলা শুধু একজন ব্যক্তির নয়, বরং “পুরো জাতির বুকে গুলি”। তিনি বিশ্বাস প্রকাশ করেন যে সবার দোয়ায় হাদি সুস্থ হয়ে ফিরবেন। তাঁর অভিযোগ, এখনও একটি মহল নতুন করে চক্রান্তের চেষ্টা করছে এবং এ ধরনের অপতৎপরতার বাংলাদেশে ঠাঁই নেই।

সাদিক কায়েম দাবি করেন, বাংলাদেশে কোনোভাবেই “দিল্লির এজেন্ডা” বাস্তবায়ন হতে দেওয়া হবে না। তিনি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থানে এক হওয়ার আহ্বান জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীকে গ্রেফতারের দাবি পুনর্ব্যক্ত করেন। তাঁর মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে বিচার ও জবাবদিহির প্রশ্নে সবার ঐক্য প্রয়োজন।

তিনি আরও বলেন, পূর্ববর্তী শাসনব্যবস্থার “ফ্যাসিবাদের দোসররা” এখনও প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরে সক্রিয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে, যা জনমতকে বিভ্রান্ত করছে। এসবের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ ও প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।