ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার না হওয়ার পেছনে দিল্লির ষড়যন্ত্রের অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:৪৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৫:৪০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
৫৪ বছরেও বুদ্ধিজীবী হত্যার বিচার না হওয়ার পেছনে দিল্লির ষড়যন্ত্রের অভিযোগ মিয়া গোলাম পরওয়ারের ছবি সংগৃহীত

শহিদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ৫৪ বছর পেরিয়ে গেলেও তদন্ত ও বিচার সম্পন্ন না হওয়ার পেছনে ‘দিল্লির ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তার ভাষ্য অনুযায়ী, জামায়াতকে রাজনৈতিকভাবে জড়িয়ে নির্দিষ্ট বয়ান প্রতিষ্ঠার উদ্দেশ্যেই এ বিচার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অগ্রসর হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উত্তর মহানগর শাখার উদ্যোগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি দাবি করেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে রাষ্ট্রীয়ভাবে সঠিক তদন্ত না হওয়ায় বুদ্ধিজীবী হত্যার প্রকৃত নেপথ্য ও দায়ীদের বিষয়ে জাতি এখনো স্পষ্ট ধারণা পায়নি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, চলচ্চিত্র নির্মাতা ও লেখক জহির রায়হানের কাছে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ছিল বলেই তাকে গুম করা হয়—এমন বিশ্বাস তাদের রয়েছে। তিনি অভিযোগ করেন, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আড়াল করা হয়েছে, যা ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বড় বাধা সৃষ্টি করেছে।

আলোচনা সভায় তিনি আঞ্চলিক রাজনীতি প্রসঙ্গেও বক্তব্য দেন। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক নীতিমালা মেনে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারতের পক্ষ থেকে বন্ধুত্বের বাস্তব প্রমাণ দেওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।