ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গুলিবর্ষণের নেপথ্যে অর্থের যোগসূত্র? ফয়সালের লেনদেন খতিয়ে দেখছে গোয়েন্দারা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ১১:৫৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১২:৩৬:১০ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
গুলিবর্ষণের নেপথ্যে অর্থের যোগসূত্র? ফয়সালের লেনদেন খতিয়ে দেখছে গোয়েন্দারা ছবি সংগৃহীত

জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ঢাকা-৮ আসনের এই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে উঠে এসেছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ, যিনি দাউদ বিন ফয়সাল নামেও পরিচিত। তার অতীত রাজনৈতিক ভূমিকা, সন্দেহজনক আর্থিক লেনদেন এবং সাম্প্রতিক চলাফেরা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।

গোয়েন্দা সূত্রের তথ্যে জানা যায়, ফয়সাল একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। জুলাই বিপ্লবের পর সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত হলেও তিনি ঝটিকা মিছিল, গোপন বৈঠক ও সহিংস তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে একাধিক গোয়েন্দা সূত্র দাবি করছে।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হামলার কয়েক দিন আগে ৯ ডিসেম্বর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ফয়সালকে শরীফ ওসমান হাদির ঠিক পাশেই বসতে দেখা যায়। ওই সময় তিনি ধীরে ধীরে হাদির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেন বলে ধারণা করা হচ্ছে। তদন্তকারীদের মতে, হাদির উদার মানসিকতা ও মুক্তচিন্তার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে হামলার প্রস্তুতি নেওয়া হয়ে থাকতে পারে।

গোয়েন্দা সংস্থাগুলো ফয়সালের আর্থিক কর্মকাণ্ডও খতিয়ে দেখছে। জুলাই বিপ্লবের পর তার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্বল্প সময়ে বড় অঙ্কের অর্থ জমা ও উত্তোলনের তথ্য পাওয়া গেছে, যার একটি অংশ বিদেশ থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এসব অর্থের উৎস বৈধ কি না এবং হামলার সঙ্গে এর কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসূত্র আছে কি না—তা যাচাই করা হচ্ছে। ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সম্ভাব্য আর্থিক যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে।

ফয়সালের বিরুদ্ধে অতীতেও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ৮ নভেম্বর আদাবর এলাকায় একটি ডাকাতির ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় এবং অস্ত্র আইনে মামলা হয়। পরবর্তীতে দ্রুত জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি আইন অঙ্গনে প্রশ্নের জন্ম দেয়। জামিনে মুক্ত অবস্থায় একজন সংসদ সদস্য প্রার্থীর ওপর গুলিবর্ষণের অভিযোগ ওঠায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আইনের শাসন নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

গোয়েন্দা সূত্র আরও জানায়, ফয়সালের পরিবার দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত, যা মোহাম্মদপুর এলাকায় তার প্রভাব বিস্তারে সহায়ক ছিল। হামলার পর তার পরিবারের দুই সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রযুক্তিতে দক্ষ হওয়ায় তিনি ঘটনার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন এবং ঘটনার দিন মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন বলেও তথ্য মিলেছে।

পেশাগতভাবে ফয়সাল ‘অ্যাপল সফট আইটি’ নামে একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের মালিক। প্রতিষ্ঠানটি ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, আইটি ট্রেনিং, আউটসোর্সিং, গ্রাফিক্স ও অ্যানিমেশনসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সদস্য ছিলেন বলেও জানা গেছে, যদিও বেসিসের এক সদস্য দাবি করেছেন, সুপারিশের মাধ্যমে দেওয়া সদস্যপদ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি অবগত ছিলেন না।

শরীফ ওসমান হাদির ওপর এই সশস্ত্র হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী। বরং আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রার্থী নিরাপত্তা ও নির্বাচনী পরিবেশ নিয়ে এটি বড় ধরনের সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।