ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার অঙ্গীকার থাকলেও জামায়াতে ইসলামীতে নেই কোনো নারী মনোনয়ন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৯:৩৯:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৯ বার পঠিত
৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার অঙ্গীকার থাকলেও জামায়াতে ইসলামীতে নেই কোনো নারী মনোনয়ন ছবি সংগৃহীত

জুলাই জাতীয় সনদে সই করা রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী প্রতিনিধিত্বের অঙ্গীকার থাকলেও জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কোনো নারী প্রার্থী মনোনয়ন দেয়নি। দলটি ৩০০ আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করলেও সেখানে একজন নারীও নেই, যা ন্যূনতম ৫ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক।

জানা গেছে, জাতীয় সনদ অনুযায়ী সংসদের ৩০০ আসনের মধ্যে অন্তত ১৫টি আসনে নারী প্রার্থী দেওয়ার কথা থাকলেও জামায়াতে ইসলামী তা বাস্তবায়ন করতে পারেনি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নীতিনির্ধারণী ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ২–৩ জন নারী প্রার্থীর নাম গুরুত্ব পেয়েছে। তবে মনোনয়নের চূড়ান্ত পর্যায়েও কোনো নারী প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন আট দলের জোট থেকেও কোনো নারী প্রার্থী দেওয়া হয়নি

দলীয় সূত্রগুলো বলছে, ইসলামি অনুশাসন ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে নারী প্রার্থী দেওয়া জামায়াতে ইসলামীর জন্য একটি বড় চ্যালেঞ্জ। এর মধ্যে স্বামীর অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। পাশাপাশি সভা-সমাবেশ, প্রচারণা ও গণসংযোগে ইসলামিক বিধি মেনে সক্রিয় থাকা কঠিন হওয়াকেও নেতারা একটি বাস্তব প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন। অন্য রাজনৈতিক দলগুলোর নারী প্রার্থীরা যেভাবে প্রচারণা চালান, সেই ধরনের কার্যক্রম জামায়াতের আদর্শ অনুযায়ী সম্ভব নয় বলেও মত দেন দলীয় নেতারা। এ ছাড়া সম্ভাব্য নারী প্রার্থীদের অনাগ্রহের বিষয়টিও আলোচনায় এসেছে।

নারী প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, বিষয়টি এখনো আলোচনাধীন রয়েছে। বিভিন্ন দিক বিবেচনায় নিতে হচ্ছে এবং নারী কর্মীদের বড় একটি অংশ নির্বাচনে আগ্রহী নন। সংগঠনের নিয়মনীতি ও যোগ্যতার মানদণ্ডের কারণে জামায়াতের জন্য উপযুক্ত নারী প্রার্থী পাওয়া অন্য দলগুলোর তুলনায় কঠিন বলেও তিনি উল্লেখ করেন।

তবে দলীয় অঙ্গনে কয়েকজন নারী নেত্রীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি শিক্ষাবিদ অধ্যাপিকা নুরুন্নিসা সিদ্দিকা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য ডা. আমিনা রহমানের নাম উল্লেখযোগ্য। এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের সিনিয়র সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সাবেক এমপি শাহান আরা বেগম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ব্যারিস্টার সাবিকুন্নাহারের নামও আলোচনায় এসেছে। তবে তারা কোন আসন থেকে প্রার্থী হতে পারেন—সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।