ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ—ট্রাম্পের শীর্ষ সহযোগীর দাবি ঘিরে নতুন বিতর্ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:৪৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:৪৪:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭১ বার পঠিত
ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের সম্পদ—ট্রাম্পের শীর্ষ সহযোগীর দাবি ঘিরে নতুন বিতর্ক ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রের সম্পদ—এমন দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী ও হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার। মাদক পাচার ইস্যুতে যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনার মধ্যে তার এই মন্তব্য ওয়াশিংটনের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে এবং কারাকাসের দীর্ঘদিনের অভিযোগকে আরও সামনে এনেছে।
 

বুধবার (১৭ ডিসেম্বর) এক্সে দেওয়া পোস্টে মিলার বলেন, মার্কিন নাগরিকদের শ্রম, বিনিয়োগ ও প্রযুক্তিতে ভেনেজুয়েলায় তেল শিল্প গড়ে উঠেছিল। তার দাবি অনুযায়ী, ওই শিল্প জাতীয়করণের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে, যা তিনি ‘মার্কিন সম্পদের সবচেয়ে বড় চুরি’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও অভিযোগ করেন, এসব সম্পদ সন্ত্রাসবাদে অর্থায়ন এবং সহিংসতা ও মাদক ছড়াতে ব্যবহৃত হয়েছে।
 

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বলে আসছে, ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মূল কারণ মাদক চোরাচালান দমন। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্র আসলে ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। মিলারের সাম্প্রতিক বক্তব্যে এই পাল্টা দাবিটি নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

ইতিহাসগতভাবে ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান ও উত্তোলনের প্রাথমিক পর্যায়ে মার্কিন ও ব্রিটিশ কোম্পানিগুলোর ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিক আইনের ‘প্রাকৃতিক সম্পদের ওপর স্থায়ী সার্বভৌমত্ব’ নীতিমালা অনুযায়ী তেলের মালিকানা ভেনেজুয়েলার রাষ্ট্রের কাছেই ছিল। ১৯৭৬ সালে দেশটি তেলখাত জাতীয়করণ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএ-এর অধীনে আনে। পরে ২০০৭ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ অবশিষ্ট বিদেশি তেল প্রকল্পও জাতীয়করণ করেন, যার ফলে এক্সন মবিল ও কনোকোফিলিপসের মতো মার্কিন কোম্পানিগুলো দেশটি ছেড়ে যায়।

জাতীয়করণের বিরুদ্ধে মার্কিন কোম্পানিগুলো আইনি পদক্ষেপ নেয়। ২০১৪ সালে বিশ্বব্যাংক-সমর্থিত এক সালিসি ট্রাইব্যুনাল এক্সন মবিলকে ক্ষতিপূরণ দিতে ভেনেজুয়েলাকে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার পরিশোধের নির্দেশ দেয়। সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার কিছু অংশ এখনও চলমান।
 

ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ’ নীতির আওতায় সামরিক প্রস্তুতি ও সরঞ্জাম মোতায়েন জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এ প্রেক্ষাপটে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌযান লক্ষ্য করে একাধিক হামলার ঘটনাও ঘটেছে।
 

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এসব হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে। ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়লেও যুক্তরাষ্ট্র ও কারাকাসের মধ্যে অবস্থানগত দূরত্ব কমার কোনো ইঙ্গিত এখনো স্পষ্ট নয়।

 


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।