ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

‘জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে’— হুঁশিয়ারি ইরানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০৪:০৫:৪১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
‘জবাবদিহি না করলে ইসরায়েলকে ভুগতে হবে’— হুঁশিয়ারি ইরানের
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার জন্য যদি দায়ীদের জবাবদিহির আওতায় না আনা হয়, তবে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে।

ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত ব্রিকস প্লাস সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

আরাঘচি বলেন, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুল্যুশন ২২৩১-এর সরাসরি লঙ্ঘন। ২০১৫ সালে সর্বসম্মতভাবে গৃহীত ওই রেজুল্যুশনের মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধতা স্বীকৃত হয়েছিল।’

তিনি আরও বলেন, ইসরায়েলের দ্বারা সংঘটিত আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই হামলাকে যৌথ ও পরিকল্পিত অপরাধে রূপ দেয়। তার ভাষায়, ‘এতে আর কোনো সন্দেহ থাকে না যে, ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকার সম্পূর্ণভাবে জড়িত।’

ব্রিকস প্লাসের এই সম্মেলনে ইরান প্রথমবারের মতো ব্লকের পক্ষ থেকে শক্তিশালী সমর্থন লাভ করে। ১১ সদস্যবিশিষ্ট এই জোটের সম্মিলিত বিবৃতিতে বলা হয়, ‘আমরা ১৩ জুন ২০২৫ থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলার নিন্দা জানাই। পাশাপাশি বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইচ্ছাকৃত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’ যদিও বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি।

এই কূটনৈতিক অবস্থানকে তেহরান একটি ‘গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন’ হিসেবে দেখছে, বিশেষ করে এমন সময়ে যখন ১২ দিনের ভয়াবহ সংঘাতে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল টানা বোমা হামলা চালায়, যার মধ্যেই নাতাঞ্জ, ফর্দো এবং ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রও বিস্ফোরক হামলা চালায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাতে ইরানে অন্তত ৯৩৫ জন নিহত ও ৫ হাজার ৩৩২ জন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে ২৯ জন নিহত ও ৩ হাজার ৪০০ জনের বেশি আহত হন বলে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো বলবৎ রয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না আন্তর্জাতিকভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়, ততক্ষণ তারা পারমাণবিক আলোচনা টেবিলে ফিরবে না।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।