ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দিল্লিতে হুমকির শিকার হলেন বাংলাদেশের হাইকমিশনার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৩:৪৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১১:৩০:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
দিল্লিতে হুমকির শিকার হলেন বাংলাদেশের হাইকমিশনার সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বাংলাদেশ ভবনের গেটে উগ্র আচরণ ও হুমকির ঘটনা ঘটেছে। শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে জড়ো হয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনারের বিরুদ্ধে হুমকিমূলক স্লোগান দেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মো. ফয়সাল মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের মূল গেটের সামনে এসে অবস্থান নেয়। তারা কিছুক্ষণ ধরে উচ্চস্বরে স্লোগান দেন যেগুলো ছিল বাংলা ও হিন্দি ভাষায়।
এ সময় ‘হিন্দুদের নিরাপত্তা দিতে হবে’ এবং ‘হাইকমিশনারকে ধরো’—এ ধরনের উত্তেজনাপূর্ণ স্লোগান শোনা যায় বলে জানান তিনি। পরে তারা মূল ফটকের সামনে আরও কিছুক্ষণ অবস্থান করে সেখান থেকে সরে যায়।
প্রেস মিনিস্টার আরও বলেন, ঘটনাকালে কোনো ধরনের শারীরিক হামলা, ভাঙচুর বা বস্তু নিক্ষেপের ঘটনা ঘটেনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।