ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লেবাননের দক্ষিণে চলন্ত গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ৩

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ১০:০০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ১০:০০:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
লেবাননের দক্ষিণে চলন্ত গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত অন্তত ৩ ছবি সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে একটি চলন্ত গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী বৈরুত থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে সিডন জেলার আকতনিত-কুনেইত্রা সড়কে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
 

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ড্রোন থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র সরাসরি চলন্ত গাড়িটিতে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় ও তারা কোন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
 

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, সিডন এলাকায় তারা হিজবুল্লাহর কয়েকজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে অভিযানের সময়, নিহতের সংখ্যা বা লক্ষ্যবস্তুর বিস্তারিত তারা জানায়নি।
 

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে। ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ সংশ্লিষ্ট ব্যক্তি ও অবকাঠামো লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
 

প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ অক্টোবর লেবাননে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ইসরায়েল, যা পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত চার হাজার মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৭ হাজারের বেশি এবং প্রায় ১৪ লাখ লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন।
 

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৪ সালের নভেম্বরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের কথা থাকলেও এখন পর্যন্ত তারা কেবল আংশিকভাবে সেনা প্রত্যাহার করেছে এবং সীমান্তবর্তী পাঁচটি চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে।
 

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।