ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

রাতভর ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০৩:১৯:৫৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
রাতভর ইউক্রেনে ড্রোন হামলা রাশিয়ার
ইউক্রেনে গত মঙ্গলবার রাতভর ৭ শতাধিক ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ড্রোনের পাশাপাশি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ড্রোন ও মিসাইলের বেশিরভাগই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে কিয়েভ দাবি করেছে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স। এই বার্তাসংস্থাটি বলছে, রাশিয়া এক রাতে ইউক্রেনের ওপর রেকর্ড সংখ্যক ৭২৮টি ড্রোন এবং ১৩টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। বুধবার এক বিবৃতিতে তারা এই তথ্য জানায়। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭১৮টি ড্রোন ও ৭টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। টেলিগ্রাম প্ল্যাটফর্মে প্রকাশিত বার্তায় তারা আরও জানায়, এসব হামলা মূলত ইউক্রেনের বিভিন্ন শহর ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়। তবে বাকি ড্রোন ও ক্ষেপণাস্ত্র কীভাবে আঘাত হেনেছে বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-6

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।