ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-১২-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৫ ১১:০৪:২১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দার মৃত্যুর খবর নিশ্চিত করল হামাস ছবি সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের মুখপাত্র আবু ওবায়দার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানানো হয়, যদিও নিরাপত্তাজনিত কারণে হামলার সময় ও স্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সোমবার বিকেলে প্রচারিত এক টেলিভিশন ভাষণে আল-কাসাম ব্রিগেডের নতুন মুখপাত্র এই ঘোষণা দেন। ভাষণ চলাকালে প্রথমবারের মতো আবু ওবায়দার প্রকৃত পরিচয় প্রকাশ করা হয়। নতুন মুখপাত্র জানান, তার আসল নাম ছিল হুজাইফা সামির আল-কাহলুত এবং তিনি প্রায় দুই দশক ধরে হামাসের সামরিক শাখার মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তার মুখ সবসময় আবৃত থাকত, যা তাকে গোপনীয়তার প্রতীকে পরিণত করেছিল।

ভাষণে আরও জানানো হয়, নিরাপত্তার স্বার্থে নতুন মুখপাত্রের প্রকৃত পরিচয় প্রকাশ করা হচ্ছে না এবং তিনি পূর্বসূরির নাম অনুসারে এখন থেকে ‘আবু ওবায়দা’ নামেই দায়িত্ব পালন করবেন। তার মাধ্যমে আল-কাসাম ব্রিগেডের আনুষ্ঠানিক বক্তব্য ও বার্তা প্রচার অব্যাহত থাকবে।

এর আগে গত ৩১ আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল, গাজা শহরের উত্তরাঞ্চলে চালানো এক বিমান হামলায় আবু ওবায়দা নিহত হয়েছেন। হামাসের সর্বশেষ ঘোষণার মাধ্যমে সেই দাবির আনুষ্ঠানিক স্বীকৃতি মিলল। একই ভাষণে হামাস আরও কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর কথাও নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে রয়েছেন গাজায় হামাসের নেতা মোহাম্মদ সিনওয়ার, রাফাহ ব্রিগেডের সাবেক কমান্ডার মুহাম্মদ শাবানা ওরফে আবু আনাস এবং কাসাম ব্রিগেডের যুদ্ধ ও প্রশাসনিক সহায়তা বিভাগের প্রধান হাকেম আল-ঈসা।

নতুন মুখপাত্র তার বক্তব্যে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো ‘অপারেশন আল-আকসা ফ্লাড’-এর প্রশংসা করেন এবং বলেন, এটি ইসরায়েলি নিপীড়ন ও আল-আকসা মসজিদের অবমাননার বিরুদ্ধে একটি শক্ত প্রতিক্রিয়া ছিল।

তিনি আরও বলেন, শীর্ষ নেতাদের মৃত্যু হামাসের সাংগঠনিক কাঠামো বা প্রতিরোধের মানসিকতা ভেঙে দিতে পারবে না। দখলদারিত্ব অব্যাহত থাকা পর্যন্ত সশস্ত্র লড়াই চলবে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা উল্লেখ করে বিশ্বজুড়ে ফিলিস্তিনপন্থী আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।