ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

মৃত্যু আপনার নাগাল পাবেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০১-২০২৬ ১২:৪১:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০১-২০২৬ ১২:৪১:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৬ বার পঠিত
মৃত্যু আপনার নাগাল পাবেই প্রতীকী ছবি- ( সংগৃহীত)
সুরা : আন-নিসা, আয়াত : ৭৮
তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ সুদৃঢ় অবস্থান করলেও। যদি তাদের কোনো কল্যাণ হয় তবে তারা বলে, “এটা আল্লাহর কাছ থেকে।” আর যদি তাদের কোনো অকল্যাণ হয় তবে তারা বলে, “এটা আপনার কাছ থেকে।” বলুন, সবকিছুই আল্লাহর কাছ থেকে।
সুরা আন-নিসার এই আয়াতে আল্লাহ তাআলা মানুষের এক গভীর আত্মপ্রবঞ্চনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। মানুষ সাধারণত মৃত্যুকে দূরে ঠেলে দিতে চায়। আর দুর্গ, নিরাপত্তা, ক্ষমতা, প্রযুক্তি ও সামরিক শক্তিকে নিজের ঢাল মনে করে। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন যে, মৃত্যু এমন এক বাস্তবতা, যা কোনো প্রাচীর, কোনো দুর্গ, কোনো সুউচ্চ অট্টালিকা বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও ঠেকাতে পারে না।
আজকের দুনিয়ায় যখন মানুষ নিরাপত্তা, প্রযুক্তি ও শক্তির শিখরে পৌঁছেও হঠাৎ মহামারি, যুদ্ধ, দুর্ঘটনা বা মৃত্যুর মুখোমুখি হয়। এই আয়াত তখন নতুন করে স্মরণ করিয়ে দেয়- মানুষ যত শক্তই হোক, মৃত্যু আল্লাহর এক অনিবার্য সিদ্ধান্ত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।