ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

অপবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি?

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০১-২০২৬ ১১:৩১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৬ ১১:৩১:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮২ বার পঠিত
অপবিত্র জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কি? ছবি সংগৃহীত

নামাজ ইসলাম ধর্মের অন্যতম প্রধান স্তম্ভ। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ সহিহ হওয়ার জন্য মুসল্লির শরীর, পরিধেয় কাপড় এবং নামাজ আদায়ের স্থান পবিত্র হওয়া অপরিহার্য। এ কারণেই কোরআন ও হাদিসে পবিত্রতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
 

তবে দৈনন্দিন জীবনে, ভ্রমণকালে কিংবা কর্মক্ষেত্রে অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হয়, যখন নামাজের স্থান নাপাক থাকে বা তার পবিত্রতা নিয়ে সন্দেহ দেখা দেয়। এমন অবস্থায় নামাজ আদায়ের বিধান কী—এ বিষয়ে ইসলামি ফিকহে স্পষ্ট দিকনির্দেশনা রয়েছে।
 

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, যদি কোনো জমিন বা স্থান নাপাক হয়, তবে তার ওপর পবিত্র কাপড়, চাদর বা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা জায়েজ। এতে নামাজের কোনো ক্ষতি হয় না।
 

মূলনীতি হলো—মুসল্লির শরীর এবং যে জায়গায় সে দাঁড়াবে ও সেজদা করবে, অর্থাৎ জায়নামাজ বা বিছানো কাপড়টি অবশ্যই পবিত্র হতে হবে। নিচের মাটি বা মেঝে নাপাক হলেও সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত নাপাকির কোনো প্রভাব—যেমন রং, দুর্গন্ধ বা আর্দ্রতা—পবিত্র কাপড়ের ওপর পৌঁছে না।
 

ফিকহ শাস্ত্রের নির্ভরযোগ্য গ্রন্থগুলোতেও এ বিষয়ে স্পষ্ট ফতোয়া পাওয়া যায়। বিখ্যাত ফিকহ গ্রন্থ আল-বাহরুর রায়েক-এ বলা হয়েছে, “নাপাক জমিনের ওপর পবিত্র কাপড় বিছিয়ে তার ওপর নামাজ আদায় করা জায়েজ।” (আল-বাহরুর রায়েক: ১/২৬৮) একই বিধান ফতোয়ায়ে শামি গ্রন্থেও উল্লেখ রয়েছে। (ফতোয়ায়ে শামি: ১/৬২৬)
 

ইসলাম মানুষের জন্য সহজ ও বাস্তবসম্মত বিধান দিয়েছে। তাই কোনো স্থানের নাপাকির অজুহাতে নামাজ কাজা করা বা ছেড়ে দেওয়া উচিত নয়। সঙ্গে থাকা পবিত্র জায়নামাজ, চাদর বা পরিষ্কার কাপড় বিছিয়ে নামাজ আদায় করলেই সেই স্থান নামাজের জন্য উপযুক্ত হয়ে যায়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।