ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে জল্পনা, নোবেল কমিটির স্পষ্ট অবস্থান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০১-২০২৬ ১১:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০১-২০২৬ ১১:০৫:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার প্রস্তাব নিয়ে জল্পনা, নোবেল কমিটির স্পষ্ট অবস্থান ছবি: সংগৃহীত

‘নোবেল পুরস্কার প্রত্যাহার, ভাগাভাগি বা অন্যদের কাছে হস্তান্তর করা যাবে না। একবার ঘোষণা হয়ে গেলে, সিদ্ধান্তটি সবসময়ের  জন্য বহাল থাকবে।’ নোবেল কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে।

 
ট্রাম্প শনিবার (১০ জানুয়ারি) বলেছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসবেন মাচাদো। সে সময় তিনি তাকে মাচাদোর নোবেল পুরস্কার দেয়ার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক এবং দেশটির বিশাল তেল মজুদের উপর ট্রাম্পের দাবির পর যুক্তরাষ্ট্র-ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
 
 
ট্রাম্প বলেন, ‘আমি মনে করি তিনি আসতে চান এটা খুবই ভালো, এবং আমি বুঝতে পারছি এর কারণ এটাই।’
 
মাদুরোকে গ্রেফতার করে মাদক-সন্ত্রাস ষড়যন্ত্র, অন্যান্য অভিযোগের জন্য বিচারের মুখোমুখি করতে মার্কিন যুক্তরাষ্ট্রে আনার পর, মাচাদো দেশের শীর্ষ পদ গ্রহণ করেননি। পরিবর্তে, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর স্থলাভিষিক্ত হন।
 
ট্রাম্প অতীতে অনেকবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে দাবি করেছেন। তার দ্বিতীয় মেয়াদের আট মাসের মধ্যে আটটি যুদ্ধের অবসান ঘটানোর জন্য নিজেকে কৃতিত্ব দিয়েছেন। ট্রাম্প বলেছিলেন যে, ‘আপনাদের বন্ধ হওয়া প্রতিটি যুদ্ধের জন্য একজনের নোবেল পুরস্কার পাওয়া উচিত। এগুলো ছিল বড় যুদ্ধ। সেসব এমন যুদ্ধ ছিল যা অন্য কেউ থামাতে পারার কথা ভাবেওনি।’
 
 
 
এদিকে, আগামী সপ্তাহে মাচাদোর মার্কিন সফরের বিষয়ে ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে থাকবেন। আমাদের দেশের প্রতি, বিশেষ করে আমার প্রতি অভিনন্দন জানাতে।  কিন্তু আপনি জানেন আমি আমার দেশের প্রতিনিধি, অন্য কিছু নয়।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।