ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গ্রিনল্যান্ড দখল করবে রাশিয়া বা চীন, তাই অধিগ্রহণ চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০১-২০২৬ ০১:৪০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০১-২০২৬ ০১:৪৩:৫৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৬ বার পঠিত
গ্রিনল্যান্ড দখল করবে রাশিয়া বা চীন, তাই অধিগ্রহণ চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক ভূখণ্ডটি যদি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে না নেয়, তবে রাশিয়া বা চীন এটি দখল করে নেবে। ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প তার এই পরিকল্পনার ভূ-রাজনৈতিক গুরুত্ব তুলে ধরেন।
 
বার্তা সংস্থা আনাদোলু এবং দ্য গার্ডিয়ানের তথ্যমতে, ট্রাম্প কোনো ইজারা বা স্বল্পমেয়াদী চুক্তিতে আগ্রহী নন, বরং গ্রিনল্যান্ডের স্থায়ী অধিগ্রহণই তার লক্ষ্য। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড নিজেও চায় না রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে যেতে, তাই নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নেওয়াই তাদের জন্য যৌক্তিক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তার প্রেসিডেন্সি চলাকালীন গ্রিনল্যান্ডে অন্য কোনো শক্তিশালী দেশের প্রভাব তিনি মেনে নেবেন না।
 
তবে ট্রাম্পের এই উচ্চাভিলাষী পরিকল্পনার বিপরীতে কঠোর অবস্থান নিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইয়েন্স-ফ্রেডেরিক নিলসেন। স্থানীয় চারটি প্রধান রাজনৈতিক দলের সঙ্গে এক যৌথ বিবৃতিতে তিনি স্পষ্ট করেছেন যে, গ্রিনল্যান্ডবাসী নিজেদের পরিচয় নিয়ে গর্বিত এবং তারা আমেরিকান বা ডেনিশ কোনোটিই হতে চান না। নিলসেনের মতে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার সেখানকার জনগণের। আগামী কয়েক দিনের মধ্যে এই জটিল ইস্যুটি নিয়ে ডেনমার্ক, গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। (সূত্র: আনাদোলু ও দ্য গার্ডিয়ান)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।