ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের: প্রথম চালানেই আয় ৫০ কোটি ডলার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০১-২০২৬ ১১:৪৮:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০১-২০২৬ ১১:৪৯:৪২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু যুক্তরাষ্ট্রের: প্রথম চালানেই আয় ৫০ কোটি ডলার ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত ৪ জানুয়ারি কারাকাসে মার্কিন সামরিক অভিযানের মাধ্যমে মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর এই পদক্ষেপ নেওয়া হয়। প্রথম চালানের তেল বিক্রি করে ইতিমধ্যে প্রায় ৫০ কোটি ডলার আয় হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন প্রশাসন। বর্তমানে মাদুরো দম্পতি নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে মাদক পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় রয়েছেন।
 
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেল মজুতকারী রাষ্ট্র হওয়া সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘকাল ধরে সংকটে ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৭ জানুয়ারি ভেনেজুয়েলার তেল যুক্তরাষ্ট্রে আমদানির ঘোষণা দেওয়ার পর দ্রুততম সময়ে এই বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। প্রথম চালানে ৩ থেকে ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে আনা হয়েছে। উল্লেখ্য, বিশ্বখ্যাত সংস্থা ইআইএ-এর তথ্যমতে, ভেনেজুয়েলার ভূগর্ভে ৩০ হাজার ৩০০ কোটি ব্যারেল তেলের বিশাল মজুত রয়েছে, যা বিশ্বের মোট মজুতের প্রায় এক-পঞ্চমাংশ।
 
তবে ভেনেজুয়েলার তেল খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। গত ৯ জানুয়ারি হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হলেও বিনিয়োগের বিষয়ে তাৎক্ষণিক কোনো সমাধান আসেনি। অ্যাক্সন মোবিলের সিইও ড্যারেন উডস জানিয়েছেন, যথাযথ আইনি ও বাণিজ্যিক কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলায় বিনিয়োগ করা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও ঘন হওয়ায় এটি উত্তোলনে উচ্চপ্রযুক্তির প্রয়োজন হয়, যা দেশটির বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
সূত্র: সিএনএন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।