ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

কাতারে মার্কিন বিমানঘাঁটিতে সতর্কবার্তা শিথিল: ফিরছে যুদ্ধবিমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০১-২০২৬ ১২:৫০:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০১-২০২৬ ১২:৫০:০৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৯ বার পঠিত
কাতারে মার্কিন বিমানঘাঁটিতে সতর্কবার্তা শিথিল: ফিরছে যুদ্ধবিমান ছবি: সংগৃহীত
কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমানঘাঁটিতে জারি করা উচ্চতর নিরাপত্তা সতর্কতা কমিয়ে আনা হয়েছে। বুধবার আকস্মিকভাবে সর্বোচ্চ সতর্কতা জারির পর বৃহস্পতিবার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট তিনটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কায় নেওয়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শিথিলের পাশাপাশি ঘাঁটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে বলে জানা গেছে।
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে আল উদেইদ ঘাঁটি থেকে যেসব মার্কিন যুদ্ধবিমান সরিয়ে নেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় ঘাঁটিতে ফিরিয়ে আনা হচ্ছে। এছাড়া নাম প্রকাশ না করার শর্তে দুজন কূটনৈতিক সূত্র জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতিতে বুধবার যে সকল মার্কিন কর্মকর্তাদের ঘাঁটি ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তাদের একটি বড় অংশকে পুনরায় কর্মস্থলে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে ঠিক কী ধরনের হুমকির কারণে এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে কাতারস্থ মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বিমানঘাঁটির নিরাপত্তা হ্রাসকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
(সূত্র: রয়টার্স)

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।