ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াত আমিরের ডাক: গোপালগঞ্জে নির্বাচনী পথসভা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:২১:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:৩০:৩৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে জামায়াত আমিরের ডাক: গোপালগঞ্জে নির্বাচনী পথসভা সংগৃহীত
দেশের রাজনীতিকে ফ্যাসিবাদী ও মিথ্যাচারের সংস্কৃতি থেকে বের করে এনে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হলেও ৫ই আগস্টের পর তারা প্রতিহিংসার পথ পরিহার করে সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে। আগামীর প্রজন্মকে একটি হিংসামুক্ত ও শান্তিময় দেশ উপহার দিতে জামায়াত দৃঢ় প্রতিজ্ঞ বলে তিনি উল্লেখ করেন। ​পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, ‘দোষারোপ, তোষামদি ও ধোঁকার রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা অতীতের সব কষ্ট মাফ করে দিয়েছি এবং কথা রেখেছি যে কাউকে কোনো প্রকার হেনস্তা হতে দেব না।’ তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, বর্তমান বাংলাদেশে সবার অধিকার সমান এবং সেই সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা কাজ করছেন।

সমাবেশে তিনি গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদের হাত উঁচু করে তাকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন এবং জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন। ​মঙ্গলবার রাত পৌনে ১০টায় অনুষ্ঠিত এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিপুল সংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে জড়ো হতে থাকেন।

দীর্ঘ সময় পর গোপালগঞ্জে জামায়াতের এমন প্রকাশ্য ও বড় ধরণের কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জোটভুক্ত অন্যান্য দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে গোপালগঞ্জের আসনগুলোতে জামায়াতের এই সক্রিয় উপস্থিতি নতুন এক রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।