ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতার আশা দেখছেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৯:৪১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৯:৪১:১৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতার আশা দেখছেন ট্রাম্প ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্ক নিয়ে চলমান উত্তেজনার মধ্যেও তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক পাল্টাপাল্টি বক্তব্য ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেও তিনি কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছেন।
 

রোববার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তা শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। একই সঙ্গে তিনি ইরানি জনগণকে ট্রাম্পের হুমকিতে ভীত না হওয়ার আহ্বান জানান।
 

এর কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে খামেনির বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এমন মন্তব্য করা খামেনির অধিকার রয়েছে, তবে তিনি এখনও একটি সমঝোতায় পৌঁছানোর আশা রাখেন। চুক্তি না হলে পরিস্থিতি কোন দিকে যায়, তা তখন দেখা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
 

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সামরিক উত্তেজনার চেয়ে ইরান আলোচনায় আগ্রহী বলেই তার ধারণা। তার ভাষ্য অনুযায়ী, ইরান বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে এবং তা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে পারে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বড় বহর ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে।
 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সিএনএনকে বলেন, সুষ্ঠু ও সমতাভিত্তিক চুক্তি সম্ভব হলেও এর জন্য পারস্পরিক আস্থা জরুরি। তার দাবি, যুক্তরাষ্ট্রের ওপর আস্থার ঘাটতি তৈরি হয়েছে এবং অর্থবহ আলোচনার আগে সেই সংকট দূর করা প্রয়োজন।
 

আরাঘচি জানান, কয়েকটি আঞ্চলিক দেশ মধ্যস্থতার চেষ্টা করছে এবং পারস্পরিক আস্থা তৈরিতে ভূমিকা রাখছে। তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ন্যায়সঙ্গত প্রস্তাব নিয়ে এলে আলোচনা পুনরায় শুরু হতে পারে।
 

এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি সামাজিকমাধ্যমে এক পোস্টে জানান, গণমাধ্যমে যুদ্ধমুখী পরিবেশের কথা শোনা গেলেও বাস্তবে আলোচনার কাঠামো তৈরির কাজ এগোচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি।
 

বিশ্লেষকদের মতে, কঠোর বক্তব্যের পাশাপাশি উভয় পক্ষই কূটনৈতিক দরজা পুরোপুরি বন্ধ করছে না, যা ভবিষ্যৎ সংলাপের সম্ভাবনাকে জিইয়ে রাখছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।