ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

এপস্টেইনের নথিতে কাবার কিসওয়ার উল্লেখ, আমিরাতের এক নারী ব্যবসায়ীর ভূমিকা এল সামনে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ১১:২৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ১১:২৩:৩১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
এপস্টেইনের নথিতে কাবার কিসওয়ার উল্লেখ, আমিরাতের এক নারী ব্যবসায়ীর ভূমিকা এল সামনে জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
 

মার্কিন কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত বিপুল পরিমাণ নথির মধ্যে এবার উঠে এসেছে পবিত্র কাবার গিলাফ বা কিসওয়ার প্রসঙ্গ। এসব নথিতে দেখা যায়, সাত বছর আগে মৃত্যুবরণ করা এপস্টেইনের কাছে কাবার গায়ে ব্যবহৃত কাপড়ের একাধিক অংশ পাঠানো হয়েছিল, যা নতুন করে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে।
 

প্রকাশিত ইমেইল ও যোগাযোগের নথি অনুযায়ী, ২০১৭ সালে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে কাবার কিসওয়ার তিনটি টুকরো পাঠানোর ব্যবস্থা করা হয়। এই প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এক নারী ব্যবসায়ী আজিজা আল-আহমাদি এবং আবদুল্লাহ আল-মারি নামে আরেক ব্যক্তি যুক্ত ছিলেন বলে নথিতে উল্লেখ রয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।
 

কিসওয়া হলো সেই কালো রঙের স্বর্ণখচিত কাপড়, যা ইসলামের পবিত্রতম স্থান মক্কার কাবা শরিফকে আবৃত করে রাখে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে পুরোনো কিসওয়া সরিয়ে নতুন কাপড় পরানো হয় এবং পুরোনো অংশগুলোকে ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়।
 

নথিতে থাকা ইমেইলগুলোতে দেখা যায়, কিসওয়ার টুকরোগুলো ব্রিটিশ এয়ারওয়েজের কার্গো বিমানের মাধ্যমে সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানো হয়। পুরো প্রক্রিয়ায় ইনভয়েস, কাস্টমস ক্লিয়ারেন্স এবং অভ্যন্তরীণ ডেলিভারির বিষয়গুলো সমন্বয় করা হয়েছিল। চালানে তিন ধরনের টুকরো ছিল—একটি কাবার ভেতরের অংশের, একটি ব্যবহৃত বাইরের অংশের এবং আরেকটি একই উপাদানে তৈরি হলেও অব্যবহৃত। শুল্ক জটিলতা এড়াতে অব্যবহৃত অংশটিকে ‘শিল্পকর্ম’ হিসেবে নথিভুক্ত করা হয়।
 

২০১৭ সালের মার্চ মাসে এসব কাপড় এপস্টেইনের বাসভবনে পৌঁছায়। ওই সময় তিনি একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবে সাজা ভোগ শেষে মুক্ত ছিলেন। একটি ইমেইলে আজিজা আল-আহমাদি কিসওয়ার ধর্মীয় গুরুত্ব তুলে ধরে এপস্টেইনকে জানান, এই কাপড় বহু মুসল্লির স্পর্শে পবিত্র হয়ে উঠেছে এবং এতে তাদের প্রার্থনা ও অনুভূতির প্রতিফলন রয়েছে।
 

তবে প্রকাশিত নথি থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি, কাবার গিলাফের এসব অংশ এপস্টেইন কী উদ্দেশ্যে সংগ্রহ করেছিলেন বা পরে সেগুলোর কী ব্যবহার হয়েছিল। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ধর্মীয় ও নৈতিক প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।