ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

মোদির সঙ্গে বন্ধুত্বের সুফল: ভারতীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০২:৪৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০২:৪৯:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫০ বার পঠিত
মোদির সঙ্গে বন্ধুত্বের সুফল: ভারতীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প ছবি: সংগৃহীত

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি অবশেষে আলোর মুখ দেখলো। শুক্রবার রাশিয়ার জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, এই চুক্তির আওতায় ভারত পর্যায়ক্রমে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে এবং এর পরিবর্তে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কিনবে। এছাড়া আগামী ১০ বছরের জন্য ওয়াশিংটনের সঙ্গে একটি সুদূরপ্রসারী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো তৈরিতেও সম্মত হয়েছে দিল্লি।

 

​প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত এই আদেশটি মার্কিন স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হতে যাচ্ছে। এর ফলে দীর্ঘদিনের বাণিজ্যিক উত্তজনা প্রশমিত হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ধাপে ধাপে ২৫ শতাংশ থেকে ১৮ শতাংশে নামিয়ে আনবে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির মধ্যকার ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের কারণেই এই জটিল বাণিজ্যিক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়েছে। ট্রাম্প এর আগেও বহুবার মোদিকে তার ‘ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন, যার প্রতিফলন এবার দেখা গেল মার্কিন অর্থনীতি ও কূটনীতিতে। 

(সূত্র: এএফপি)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।