ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

শপথের আগেই রাজনৈতিক ঐক্যের ডাক: চরমোনাই পীরের দ্বারে তারেক রহমান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০১:১০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০১:১০:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
শপথের আগেই রাজনৈতিক ঐক্যের ডাক: চরমোনাই পীরের দ্বারে তারেক রহমান ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনায় সকল রাজনৈতিক দলের সক্রিয় সহযোগিতা চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর) বাসভবনে গিয়ে এক সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। দীর্ঘ ৪৫ মিনিটের এই একান্ত বৈঠকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী দেশ গঠন, রাজনৈতিক সৌহার্দ্য এবং সংসদীয় সংস্কৃতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

​বৈঠক শেষে ইসলামী আন্দোলনের আমীর সাংবাদিকদের জানান, তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় তাদের সহায়তা চেয়েছেন। জবাবে ইসলামী আন্দোলন দেশ ও ইসলামের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং সকল কল্যাণকর কাজে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে জুলাই সনদ ও উচ্চকক্ষ সংক্রান্ত বিষয়ে জনরায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো হলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিতর্কিত বিষয়গুলো পার্লামেন্টের সিদ্ধান্তের ওপর ন্যস্ত করা হবে। বৈঠকে দুই দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

​উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে একক জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগেই তারেক রহমান বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করছেন। এরই ধারাবাহিকতায় তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য নাহিদ ইসলামের সঙ্গেও বৈঠক করেছেন। এই রাজনৈতিক সৌজন্যবোধকে দেশের নতুন রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।