ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইরানে শাসন পরিবর্তন নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র: উত্তর নেই ‘পরবর্তী কে?’ প্রশ্নের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০২-২০২৬ ০৪:৫১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০২-২০২৬ ০৪:৫১:০৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৭ বার পঠিত
ইরানে শাসন পরিবর্তন নিয়ে সংকটে যুক্তরাষ্ট্র: উত্তর নেই ‘পরবর্তী কে?’ প্রশ্নের ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন ঘটলে দেশটির হাল কে ধরবেন—এ বিষয়ে ওয়াশিংটনের কাছে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা বিকল্প নেতৃত্ব নেই বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN)। গোয়েন্দা বিশ্লেষণে দেখা গেছে, তেহরানের বর্তমান কাঠামো ভেঙে পড়লে তৈরি হওয়া ক্ষমতার শূন্যতায় প্রাথমিকভাবে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস’ (IRGC) নিয়ন্ত্রণ নিতে পারে। তবে ২০২০ সালে জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর আইআরজিসি-র অভ্যন্তরীণ নেতৃত্বের বিন্যাস নিয়ে মার্কিন গোয়েন্দাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

 

​মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক কংগ্রেসনাল শুনানিতে স্বীকার করেছেন যে, ইরানের পরিস্থিতি অন্য দেশগুলোর মতো সহজ নয়। ভেনেজুয়েলার মতো সম্ভাব্য বিকল্প নেতৃত্বের বিষয়ে ওয়াশিংটনের কাছে পরিষ্কার কোনো ধারণা নেই। দেশটির গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে যে, বর্তমান শাসনের বিকল্প হিসেবে যারা উঠে আসতে পারে, তারা যুক্তরাষ্ট্রের জন্য আরও বেশি সমস্যার কারণ হতে পারে। এমন এক সময়ে এই প্রতিবেদনটি সামনে এলো যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সামরিক চাপ বৃদ্ধি করেছেন এবং সরাসরি ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছেন।

 

​কিছু মার্কিন কর্মকর্তা মনে করছেন, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের চূড়ান্ত সময়ে সামরিক হস্তক্ষেপ করলে বিরোধী পক্ষ সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। এখন প্রশ্ন উঠছে, ট্রাম্প সেই ‘মোক্ষম সুযোগ’টি হারিয়েছেন কি না। বর্তমানে ইরানের আকাশসীমায় ইসরায়েলি আধিপত্য এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের মাঝে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে স্নায়ুযুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে খামেনি-পরবর্তী যুগে ইরানে কোনো আস্থার যোগ্য মিত্র খুঁজে না পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।