ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ভারত-ব্রাজিল ২০ বিলিয়ন ডলারের মেগা চুক্তি, গুরুত্ব পাচ্ছে খনিজ সম্পদ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০১:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০১:৫৪:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৯ বার পঠিত
ভারত-ব্রাজিল ২০ বিলিয়ন ডলারের মেগা চুক্তি, গুরুত্ব পাচ্ছে খনিজ সম্পদ ছবি: সংগৃহীত

ভারত ও ব্রাজিলের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার নয়াদিল্লি সফরকালে দুই দেশের মধ্যে ২০ বিলিয়ন ডলারের একটি ঐতিহাসিক বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য হলো আগামী পাঁচ বছরের মধ্যে বর্তমান ১৫ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ২০ বিলিয়ন ডলারের বেশিতে উন্নীত করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সফরকে দুই দেশের অর্থনীতির জন্য এক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

 

​এই চুক্তিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে খনিজ ও অতিপ্রয়োজনীয় (Critical) খনিজ সম্পদ খাতকে। বিশ্বের অন্যতম শীর্ষ লৌহ আকরিক উৎপাদক দেশ হিসেবে ব্রাজিল এখন থেকে সরাসরি ভারতের দ্রুত বর্ধনশীল ইস্পাত শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করবে। এর ফলে ভারতের শিল্প খাতে কাঁচামালের সংকট দূর হবে এবং উৎপাদন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়া শুধু খনিজ নয়, প্রযুক্তিগত উদ্ভাবন এবং আধুনিক গবেষণা খাতেও একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দুই দেশ। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’-এর দুই শক্তিশালী সদস্যের এই ঘনিষ্ঠতা বিশ্ব অর্থনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।