ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪২:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৯:৪২:২০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই ছবি সংগৃহীত

পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
 

Pakistan Meteorological Department (পিএমডি) জানায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং ভূকম্পনের গভীরতা ছিল প্রায় ১১৪ কিলোমিটার, যা তুলনামূলকভাবে গভীর হিসেবে বিবেচিত।
 

পাকিস্তানি সংবাদমাধ্যম Dawn জানায়, ইসলামাবাদ ছাড়াও পেশোয়ার, চিত্রাল, সোয়াত, সোয়াবি, বাজাউর, মারদান, চরসাদ্দা ও মানসেহরা জেলায় কম্পন অনুভূত হয়েছে। অনেক এলাকায় আতঙ্কিত মানুষ ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন।
 

ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরব, ইউরেশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এ কারণে দেশটিতে একাধিক ফল্ট লাইন সক্রিয় রয়েছে এবং প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
 

উল্লেখ্য, গত সপ্তাহেও খাইবার পাখতুনখোয়ার শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা অঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
 

সূত্র: Dawn


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।