ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতি: সংকট কাটিয়ে সাফল্যের পথে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৯:০১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৯:৪৪:৩৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশের অর্থনীতি: সংকট কাটিয়ে সাফল্যের পথে ছবি সংগৃহীত
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বলেছেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে প্রায় এক বছর আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে।
 আজ সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ড. সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, “বিশ্বব্যাংকের পর্যবেক্ষণে বাংলাদেশের অর্থনীতি এখন শক্তিশালী ও স্থিতিশীল।” গত বছর পরিস্থিতি কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল, তবে এখন বাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক বেসরকারি খাতের উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন।

অর্থ উপদেষ্টা আরও জানান, বিশ্বব্যাংক দেশের আর্থিক খাত, পেমেন্ট ব্যালান্স এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নত অবস্থা স্বীকার করেছে। জাতীয় রাজস্ব বোর্ড ও ব্যাংক পুনর্গঠনসহ বিভিন্ন সংস্কারেও বিশ্বব্যাংক সন্তুষ্টি প্রকাশ করেছে। বৈঠকে চট্টগ্রাম বন্দর ও লালদিয়ার কনটেইনার টার্মিনাল উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তা নিশ্চিত হয়। মার্কিন শুল্ক বিষয়ক আলোচনা চলছে এবং তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী হিসেবে বিশ্বব্যাংক প্রায় ৪৬ বিলিয়ন ডলার অনুদান ও স্বল্প সুদে ঋণ সহায়তা প্রদান করেছে।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।