ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

তেলের সেঞ্চুরি ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র: ব্যারেল ১০০ ডলারের নিচে রাখতে ট্রাম্প প্রশাসনের ৫ কৌশল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০১:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০১:৪৬:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
তেলের সেঞ্চুরি ঠেকাতে মরিয়া যুক্তরাষ্ট্র: ব্যারেল ১০০ ডলারের নিচে রাখতে ট্রাম্প প্রশাসনের ৫ কৌশল ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে যাওয়ার আশঙ্কায় তা নিয়ন্ত্রণে রাখতে এখন জরুরি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নীতিনির্ধারকরা তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা করতে কয়েকটি বিশেষ ও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিবিড় আলোচনা করছেন।

 

​মার্কিন প্রশাসনের টেবিল থাকা সম্ভাব্য কৌশলগুলোর মধ্যে প্রধান হলো যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুদ (Strategic Petroleum Reserve) থেকে বড় পরিসরে তেল বাজারে ছাড়া। এছাড়া, অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে মার্কিন তেল রপ্তানি সাময়িকভাবে সীমিত করা এবং তেলের ভবিষ্যৎ বাজারে (Futures Market) সরাসরি হস্তক্ষেপ করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ভোক্তাদের স্বস্তি দিতে ফেডারেল জ্বালানি কর সাময়িকভাবে মওকুফ এবং জ্বালানি পরিবহন সহজ করতে 'জোন্স অ্যাক্ট' (Jones Act) শিথিলের মতো আইনি পদক্ষেপের পরিকল্পনাও রয়েছে এই তালিকায়। বিশ্লেষকদের মতে, ইরান-মার্কিন সংঘাত দীর্ঘায়িত হলে তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা ডেকে আনতে পারে, যা ঠেকাতেই এই আগাম প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

 (সূত্র: Reuters)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।