ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

জাতীয়তাবাদী চেতনা শাণিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
জাতীয়তাবাদী চেতনা শাণিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয়তাবাদী আদর্শ ও সাংস্কৃতিক চেতনাকে শক্তিশালী করতে জাসাসের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা মীর হেলাল উদ্দিন।
ভূমি ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি ও এর অংগসহযোগী সংগঠনসমূহ জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তির প্রকৃত ঠিকানা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সত্যিকারের জাতীয়তাবাদী চেতনাকে শাণিত করতে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। অন্যথায় ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি পুনরায় গণতন্ত্র ও স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কালো থাবা বিস্তার করবে।
 
তিনি গতকাল বিকেলে নগরীর জেলা পরিষদ ভবনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর জাসাস এই দোয়া মাহফিলের আয়োজন করে। মীর হেলাল বলেন, বিগত ১৭ বছর একটি স্বার্থান্বেষী গোষ্ঠির অপকর্মের কারণে বাংলাদেশীয় সাংস্কৃতির উপর আগ্রাসন চলছে। শহীদ জিয়া যে মহৎ উদ্দেশ্য নিয়ে জাসাস গঠন করেছিলেন সে লক্ষ্য উদ্দেশ্য পূরণে জাসাসকে সুসংগঠিত করতে হবে। অন্যথায় দেশীয় সংস্কৃতি হুমকির মুখে পড়বে। মহানগর জাসাসের আহ্বায়ক লায়ন এম.এ মুসা বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব মামুনুর রশীদ শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, লায়ন হেলাল উদ্দীন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা, মহানগর যুবদলের সাবেক সহ–সভাপতি এম রাজ্জাক, দক্ষিণ জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নাজমা সাঈদ, উত্তর জেলা জাসাসের সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, চট্টগ্রাম মহানগর জাসাসের সি. যুগ্ম আহ্বায়ক দৌস্ত মোহাম্মদ, সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম, কন্ঠ শিল্পী সৈয়দ জিয়া উদ্দীন, মহিউদ্দিন মহিন, ফজলুল হক মাসুদ, নজরুল ইসলাম তুহিন, মহিউদ্দীন জুয়েল, এস এম তারেক মোহাম্মদ সালাউদ্দীন, এস বি সুমী, নাহিদ আলম, নাহিদা আক্তার নাজু, কবি জাহিদ কায়সার, গোলাম কিবরিয়া শরীফসহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।