ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

আলোচনার আড়ালে স্থল হামলার ছক কষছে ওয়াশিংটন: ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৩:০২:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭৩ বার পঠিত
আলোচনার আড়ালে স্থল হামলার ছক কষছে ওয়াশিংটন: ইরানের স্পিকার গালিবাফের হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।

এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আরোপিত যুদ্ধ এখন একটি সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের অপেক্ষায় রয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর জবাব দিতে পারে।

এদিকে, ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন, ইরান টেকসই শান্তির পথে এগোতে প্রস্তুত। তবে যেকোনো আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু এতে দেশটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলায় শত শত ইরানি নাগরিক, এমনকি উচ্চপর্যায়ের নেতারাও নিহত হয়েছেন। সাধারণ মানুষের বাড়িঘর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়েছে। ক্ষতিপূরণের পাশাপাশি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার—এই বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পাওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।