ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ হুমকির তীব্র নিন্দা সিএআইআর-এর: যুদ্ধাপরাধের তদন্তের দাবি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৪:০০:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৪:০০:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ট্রাম্পের ‘প্রস্তর যুগ’ হুমকির তীব্র নিন্দা সিএআইআর-এর: যুদ্ধাপরাধের তদন্তের দাবি ছবি: সংগৃহীত
ইরানকে 'প্রস্তর যুগে' পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)। সংগঠনটি ট্রাম্পের এ মন্তব্যকে 'ইসলামবিদ্বেষী, বর্ণবাদী এবং অমানবিক' হিসেবে অভিহিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গোষ্ঠীটি জানিয়েছে, বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। যুদ্ধের উন্মাদনা রুখতে তারা মার্কিন আইনপ্রণেতাদের অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিএআইআর-এর বিবৃতিতে অভিযোগ করা হয়, ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে আমেরিকান জনগণের ইচ্ছার বিরুদ্ধে একটি অবৈধ আগ্রাসী যুদ্ধে দেশটিকে টেনে নেওয়ার সুযোগ করে দিয়েছে।

আগামী সপ্তাহে কংগ্রেসের অধিবেশন শুরু হলে সংগঠনটি নেতাদের প্রতি 'ওয়ার পাওয়ারস রেজোলিউশন' পাস করার এবং সংঘাত বৃদ্ধির জন্য বরাদ্দকৃত অর্থ বন্ধ করার জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে অবিলম্বে তদন্ত শুরুর আহ্বান জানিয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।