ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

আজই কি হচ্ছে ঐতিহাসিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি? ট্রাম্পের কণ্ঠে আশার সুর ও চরম হুঁশিয়ারি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ১২:৫৮:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ১২:৫৮:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
আজই কি হচ্ছে ঐতিহাসিক ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি? ট্রাম্পের কণ্ঠে আশার সুর ও চরম হুঁশিয়ারি ছবি: সংগৃহীত
আজ সোমবার (৬ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, আমি মনে করি আগামীকাল (সোমবার) একটি ভালো সম্ভাবনা আছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যদি ইরান চুক্তিতে না আসে তাহলে সব কিছু উড়িয়ে দেবেন এবং ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের ওপর সামরিক অভিযান চালায়। তেহরানসহ প্রধান শহরগুলো লক্ষ্য করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি উল্লেখ করে এই হামলার বৈধতা দিতে চেয়েছিল।

পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। একই সঙ্গে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং আমিরাতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়।

সংঘাতের সময় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং কিছু শীর্ষ ইরানি নেতা নিহত হন। এছাড়া ইরানে ৮৫ হাজারের বেশি স্থাপনায় হামলা চালায় যৌথবাহিনী। এসব হামলায় ইরানে প্রায় ১৪০০ মানুষ নিহত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।