ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

ক্ষতিপূরণ না পেলে খুলবে না ‘হরমুজ প্রণালি’: ট্রাম্পের হুমকির জবাবে অনড় ইরান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০১:১০:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০১:১০:৫১ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ক্ষতিপূরণ না পেলে খুলবে না ‘হরমুজ প্রণালি’: ট্রাম্পের হুমকির জবাবে অনড় ইরান ছবি: সংগৃহীত
ইরান জানিয়েছে, যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলবে না দেশটি। রোববার আলজাজিরার প্রতিবেদনে ইরানের প্রেসিডেন্ট দপ্তরের বরাতে এ তথ্য জানানো হয়।

দেশটির প্রেসিডেন্ট দপ্তরের যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সাইয়্যেদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, নতুন একটি আইনি কাঠামো অনুযায়ী ট্রানজিট ফি’র মাধ্যমে ক্ষতিপূরণ পরিশোধ করা হলে তবেই প্রণালিটি খুলে দেওয়া হবে।

ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক বক্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি। তাবাতাবায়ি বলেন, হরমুজ প্রণালি বন্ধের জেরে ইরানের বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প হতাশা ও ক্ষোভ থেকে অশালীন ও অর্থহীন মন্তব্যে নেমে গেছেন।

বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালি নিয়ে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সে সঙ্গে চাপ বাড়ছে ইরানের ওপর। কিন্তু দেশটি তার সিদ্ধান্তে অটল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।