ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ড্রোন হামলার পর ইরাকে মার্কিন-পরিচালিত তেলক্ষেত্র বন্ধ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৬:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৬:২৬:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
ড্রোন হামলার পর ইরাকে মার্কিন-পরিচালিত তেলক্ষেত্র বন্ধ ছবি: সংগৃহীত
ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে মঙ্গলবার (১৫ জুলাই) ড্রোন হামলার ফলে মার্কিন-পরিচালিত একটি তেলক্ষেত্র বন্ধ করে দেওয়া হয়েছে।


কুর্দিস্তানের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, দুহোক প্রদেশের সারসাং তেলক্ষেত্রে হামলা হয়েছে। এই হামলা 'কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোর বিরুদ্ধে সন্ত্রাসবাদের একটি কর্মকাণ্ড।'

প্রতিবেশী ইরবিল প্রদেশে একদিন আগে একই রকম ড্রোন হামলার পর নতুন এই হামলা চালানো হলো। তবে কারা হামলা চালিয়েছে, তা স্পষ্ট হয়।

মার্কিন কোম্পানি এইচকেএন এনার্জি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে সারসাং ফিল্ডে তাদের একটি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণটি ঘটে। স্থানটি সুরক্ষিত না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত সুবিধার কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এইচকেএন এনার্জির বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন লেগে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি প্রতিক্রিয়া দলগুলো আগুন নিয়ন্ত্রণে এনেছে।

গত কয়েক সপ্তাহ ধরে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন এবং রকেট হামলার ঘটনা ঘটে চলেছে। গতকাল কুর্দিস্তানে তিনটি বিস্ফোরক-বোঝাই ড্রোন হামলার খবর পাওয়া যায়। এর মধ্যে একটি ড্রোন মার্কিন সেনাদের আবাসস্থল ইরবিল বিমানবন্দরের কাছে ভূপাতিত করা হয় এবং আরও দুটি খুরমালা তেলক্ষেত্রে আঘাত হানার ফলে বস্তুগত ক্ষতি হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার-2

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।