ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

গৃহযুদ্ধের শঙ্কা ও নওয়াব সালামের ওয়াশিংটন সফর স্থগিত; উত্তাল লেবানন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ১১:০৭:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ১১:০৭:০৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৩ বার পঠিত
গৃহযুদ্ধের শঙ্কা ও নওয়াব সালামের ওয়াশিংটন সফর স্থগিত; উত্তাল লেবানন ছবি: সংগৃহীত

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং গৃহযুদ্ধের আশঙ্কায় আগামী সপ্তাহে নির্ধারিত ওয়াশিংটন সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। গত কয়েকদিন ধরে রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলের সাথে সরাসরি আলোচনা বা শান্তি প্রস্তাবের বিপক্ষে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দেশের ‘অভ্যন্তরীণ নিরাপত্তা’ নিশ্চিত করা এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার, কারণ বর্তমান মেরুকরণ অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

 

​আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, লেবাননের একটি বিশাল জনগোষ্ঠী দীর্ঘস্থায়ী যুদ্ধের সহিংসতায় ক্লান্ত হলেও, অন্য একটি অংশ ইসরায়েলের সাথে যেকোনো ধরনের আপসের ঘোর বিরোধী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে হিজবুল্লাহ এবং আমাল আন্দোলন তাদের সমর্থকদের রাস্তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে যে, লেবাননের অভ্যন্তরে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত তৈরি হলে ইসরায়েল সেই সুযোগ কাজে লাগিয়ে ফায়দা হাসিল করতে পারে।

​এদিকে সীমান্ত সংলগ্ন দক্ষিণাঞ্চল বিশেষ করে কৌশলগত ও আবেগীয়ভাবে গুরুত্বপূর্ণ ‘বিন্ত জবেইল’ শহরকে কেন্দ্র করে ইসরায়েলি সামরিক তৎপরতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। অভিযোগ উঠেছে যে, ইসরায়েলি বাহিনী বেসামরিক এলাকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করছে এবং হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি চালাচ্ছে। ২০০৬ সালের যুদ্ধে অপরাজিত থাকা এই শহরটিকে হিজবুল্লাহ ‘প্রতিরোধের রাজধানী’ হিসেবে গণ্য করে। তবে বর্তমান অভিযানে ইসরায়েলি ট্যাংক ও পদাতিক বাহিনী শহরের উপকণ্ঠ ছাড়িয়ে কেন্দ্রের কাছাকাছি অবস্থান নিয়েছে বলে জানা গেছে। বৈরুত তুলনামূলক শান্ত থাকলেও দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ এখন ভয়াবহ মানবিক সংকটের মুখে দাঁড়িয়ে আছে।

 (সূত্র: আল-জাজিরা)


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।