ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

হাইতির দুর্গে পদদলিত হয়ে নিহতের আশঙ্কা অন্তত ৩০

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৪-২০২৬ ০২:৫০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৬ ০২:৫০:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
হাইতির দুর্গে পদদলিত হয়ে নিহতের আশঙ্কা অন্তত ৩০ হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়ের। সংগৃহীত ছবি
 

হাইতির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে ইস্টার উপলক্ষে আয়োজিত সমাবেশে পদদলিতের ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

দেশটির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের চাপ বাড়তে থাকায় এই মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
 

প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি গভীর শোক প্রকাশ করে বলেন, মিলো শহরের ওই স্থানে বিপুলসংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটনমূলক অনুষ্ঠানের সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় সংশ্লিষ্ট সব সংস্থাকে কাজে লাগানো হয়েছে।
 

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে প্রচারের কারণে ব্যাপক মানুষের সমাগম হয়। প্রবেশপথের কাছে অতিরিক্ত ভিড় থেকে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
 

তবে সরকারি বিবৃতিতে এখনো মৃতের সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়নি, যদিও স্থানীয় সূত্রগুলো অন্তত ৩০ জনের মৃত্যুর কথা জানিয়েছে।
 

ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই দুর্গটি ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি নির্মাণ করেন। বর্তমানে এটি হাইতির স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।