ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

ইসলামাবাদ বৈঠক ব্যর্থ: ইরানে ফের সীমিত হামলার পরিকল্পনা ট্রাম্পের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৪-২০২৬ ১২:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৬ ১২:৩৭:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৫৫ বার পঠিত
ইসলামাবাদ বৈঠক ব্যর্থ: ইরানে ফের সীমিত হামলার পরিকল্পনা ট্রাম্পের ছবি: সংগৃহীত
৩৯ দিন যুদ্ধের পর ইরানের ১০ দফা প্রস্তাবের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল। সে আলোচনা ব্যর্থ হবার পর ইরানের ওপর সীমিত পরিসরে পুনরায় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি শর্তে তেহরানকে ছাড় দিতে বাধ্য করতে সীমিত আকারে হামলা পুনরায় শুরু করার চিন্তা করা হচ্ছে। যদিও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় চালুর সম্ভাবনাও পুরোপুরি বাতিল করা হয়নি।

তবে পূর্ণাঙ্গ সামরিক অভিযানের সম্ভাবনা কম বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কারণ এতে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়তে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়তে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই যুদ্ধের জন্য প্রতিটি বিকল্প সিদ্ধান্তেই বড় ধরনের ঝুঁকি রয়েছে। পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার দ্রুত শেষ হয়ে যেতে পারে। আবার সামরিক তৎপরতা কমিয়ে আনলে তা ইরানের জন্য কৌশলগত বিজয় হিসেবে দেখা হতে পারে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন মোতাবেক সামগ্রিকভাবে ওয়াশিংটনের এখন একটি জটিল সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থান নেবে, নাকি সংঘাত এড়িয়ে কৌশলগত সমাধানের পথ খুঁজবে সে সিদ্ধান্ত অত্যাবশকীয় হয়ে দাড়িয়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যৌথবাহিনীর হামলায় ২০৭৬ নিহত হয়েছেন এবং আহত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ। একই দিনে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ জন শিক্ষার্থী নিহত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।