ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদে অভিনন্দন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৫:৩৭:২৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদে অভিনন্দন সংগৃহীত ছবি
 

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম স্থান পাওয়ায় জাতীয় সংসদে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়েছে। বৃহস্পতিবার সংসদ অধিবেশন চলাকালে চিফ হুইপ মো. নুরুল ইসলাম বিষয়টি উত্থাপন করে সংসদকে অবহিত করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 

চিফ হুইপ বলেন, এই স্বীকৃতি শুধু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্জন নয়, এটি সমগ্র জাতির সম্মান। সংসদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানানো হয়।
 

অধিবেশনে চিফ হুইপ আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসনে কাটানোর পর দেশে ফিরে জনমনে নতুন আশার সঞ্চার করেছেন। বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড চালু, পহেলা বৈশাখে কৃষক কার্ডের উদ্বোধন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রবর্তন, বিভিন্ন ধর্মের পুরোহিতদের সম্মানী চালু এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ।
 

চিফ হুইপ বলেন, দেশের মানুষ তাঁকে সংসদে পাঠিয়ে স্বীকৃতি দিয়েছে, আর এবার বিশ্বও টাইম ম্যাগাজিনের মাধ্যমে সেই স্বীকৃতি দিল।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।