ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

লেবাননে বোমা হামলা বন্ধে ইসরাইলকে সরাসরি নিষেধ করলেন ট্রাম্প

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০১:১০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০১:১০:৫৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৩ বার পঠিত
লেবাননে বোমা হামলা বন্ধে ইসরাইলকে সরাসরি নিষেধ করলেন ট্রাম্প সংগৃহীত ছবি
 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র মিত্র ইসরাইলকে লেবাননে আর কোনো বোমা হামলা না চালাতে নিষেধ করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, ইসরাইল আর লেবাননে বোমা হামলা চালাবে না এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের স্পষ্টভাবে বাধা দিয়েছে। একই পোস্টে তিনি মন্তব্য করেন, "যথেষ্ট হয়েছে।" তবে ট্রাম্প পরিষ্কার করে দেন যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার সঙ্গে লেবাননের এই পরিস্থিতির কোনো সংযোগ নেই।
 

ট্রাম্পের এই মন্তব্যের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু জানান, দক্ষিণ লেবাননে এখনো "তাৎক্ষণিক হুমকি" বিদ্যমান থাকায় সেখানে ইসরাইলি সেনা মোতায়েন অব্যাহত রয়েছে। রকেট ও ড্রোন হুমকি মোকাবিলায় কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন, যদিও বিস্তারিত প্রকাশ করেননি।
 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বৃহস্পতিবার রাত ৯টা থেকে কার্যকর হয়েছে। গত ২ মার্চ হিজবুল্লাহ উত্তর ইসরাইলে হামলা চালানোর মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়, যা পরবর্তীতে ব্যাপক আকার ধারণ করে। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।